এইবার চুপ কর, বেশি খেয়ে ফেলেছিস থাম, দেখছিস না মানুষগুলো স-ব খেতে শিখেছে, এমনকি কুকুরও...
বৃষ্টি নামছে তো কার কি, এবার গায়ের কাপড় খুলে শুয়ে থাক, আমড়ার মাংসতে বিট লবণ কম না বেশি কে ঘাটবে ! তুই ইটের উপর লম্বা মেরে থাক । সন্ধ্যা হল, নে.. ওগুলো রিকশা যাচ্ছে তার ক্যাঁচক্যাঁচ তুই উঠবি না । তারপর বল, এই তোর বোতাম ছেঁড়া, পাজামার সেলাই খসা, আর কি খসিয়েছিস । চড় খাবি চেঁচালে, যা দেব চুপ করে খাবি । হা-করবি না, গন্ধ হয়েছে, উফফ.. বলছি না ওতেই হবে ... আরো বিশবার ।
এই.. ঠিকমতোন জামা গায়ে চড়াবি আর আমাকে দেখিসনি খবদ্দার... গোড়ালি কেটে রেখে দেব, আর হাত, নাক, কব্জি, বুকের ফল । চুপ থাক, তোর গা গন্ধ । মাংস পচাবি না খবদ্দার, খুন হয়ে যাবি ।
২৪ আগস্ট ২০১০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন