(জল জল আর জল)
শেষ না হোক, শেষ কে চায় !
জমাট ঘাসে বসি,
মিহি বালির গায়ে আঙুলে দাগ দিই,
গায়ে গা করি,
হাওয়া ঢালে শরীর ।
কাঁকড়ের স্তুপে পিঁপড়ের সারি,
কলমি হেলেঞ্চার পাতাগুলো ওভাবে কে ছিঁড়ল !
আকাশে একধারে মেঘ, অন্যধারে লাল লাল এবং নীল !
পানিশাকের ঝোপে তিনটে হাঁস,
একপাশে ভীড় হয়ে থাকা কচুরীপানা আর ওর মাঝেই লুকোচুরি দিচ্ছে জলজীবীরা,
ওরা ভাল থাকুক ।।
৩১ জুলাই ২০১০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন