(ইচ্ছে করে ফেরিওলার সব তোয়ালে কিনে রাখি)
কিন্তু কী হবে ?
চোখ বন্ধ, জানি সামনে বিস্কুটের ফ্যাক্টরী,
ফুলের দোকানে বিনামূল্যে পচা ফুলের সুবাস,
আর কার যেন বিয়ের গাড়ী, ধাক্কায় রসগোল্লা গড়াল নর্দমায় ।
এরপর ধরা যাক রাস্তা লম্বা সরু
চোখ বুঁজে হাঁটলে হোঁচট, হারালে বিপদ,
জায়গা অ-জায়গায় ঢিল, সূত্রে গোঁজামিল,
সরলের ফল মেলেনি, মেলেনা ।
মানুষ যতই বানাক ভান, মুরগির রানটাই খাবে ঠিক ।
চেনা হলে নয়, অচেনা রিকশাতেই বিতণ্ডা চলে
বাসে উঠে যার তার গায়ে হাত দেয়া যায়,
আর ক্ষিধে থাকে হোটেলের আশেপাশে, অচেনা খাদ্যের ঘ্রাণ টানে
আর কাক, সেতো মুরগির পালকে লটকে থাকা মাংসটুকু ছোঁ মেরে নেবেই ।
বরাহপুত্রগণ তের কোটি টাকা চুরি করলেন আর বাহবা খেলেন,
তাহলে বাচ্চা ছেলেটা চা-তে চিনি কম হলে ধমক খাবেনা !!
এতদসংক্রান্ত আর্টিকেলে পাটকেল দেয় বারডেমের সামনে ইদানিং বসে থাকা পাগলটা,
শিডিউল হট, অ্যাপয়েন্টমেন্ট দুর্লভ !!
প্রচন্ড স্যুপ খেতে ইচ্ছে করলেও খাওয়া যাবেনা ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন