১১/৮/১০

০৬

(শহরে নেই কাকের কমতি তবু পাখি থাকেনা)

ফুটপাত,
প্রচুর হল্লার পর প্রায় শান্ত
কেননা নিশুতি,
বাঁ তালুতে মুছে চোখ
আরেকটাতে জ্বলন্ত কাঠ,
চুলো পোড়ানো আজব ঝক্কি
পোড়াগন্ধ পরিবেশ,
নিয়নপোস্টের যৌবনকাল,
চার ঘন্টা পর ভোর ।
আবুল, সালাম, সালমাদের অশ্রুমূল্য
কমতে কমতে দু'টাকা বা এরও কম, খাবার হোটেল চোখ কচলায়,
ফিল্টার পানি যথেষ্ট শীতল নয়, গালি খায়
চোরা এক ট্রাক টলতে টলতে যায় ।

ওরা বের হয়েছিল
আর বের হবার ইচ্ছেটাই কাল,
রক্তের রং লাল, কাল গেলে খয়েরী;
চা পাতার সংকট, বিড়ির দাম বাড়তি,
যে খায় সে মরে, যে না খায় পস্তায় অধিক;
শহুরে রাতের ক্লিয়ারেন্স,
অতি শুদ্ধবাদী সমাজের ভন্ডামী, নষ্টামি;

ভরা চাঁদের আত্মহত্যা ।

২৬ জুলাই ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন