১১/৮/১০

০১

(পায়ে পা ঘেঁষে দূরবর্তী দোকান)

চা হয়
তাতেই ঝুলে ছিল শুকনো রুটি,
ওটার গায়ের ছিদ্র তালুর স্পর্শের বিবেচনায়
বেঞ্চিতে বসা বৃদ্ধমানুষ দাঁড়ির মাছি,
কানামাছি নয় ।
থেমে থাকা গাড়ির কাঁচে ধুলো
আসমা খাতুন, বিমূর্ত প্রলাপ ।
পরিপ্রেক্ষিত খাবার জল
এক আঁজলা সম্বোধন, লোকজন মৌমাছি
বিনোদনের প্রযুক্তিগত উৎপাদ,
সমানে সমানে দুটো শপিং মল হাতাহাতি চাইছিল,
কাছে দূরে উড়াল ব্রীজ, এদের যাবতীয় ব্যস্ততা ।

ছোট বাসগাড়ির মানে কি -
এক মানুষের গায়ে ঘাম মোছে অন্যমানুষ !
কারো কারো কাছে -
টাকাকড়ি এতটাই সার্বজনীন !
আস্তাকুঁড় ছাড়া কি কুকুর বসেনা !
কুকুর ছাড়া কি নেই আস্তাকুঁড় !
এসব সূত্র কি নেই পদার্থবিদ্যায় !
আর ভ্যাপসা দিন -
এতটাই বুড়ো যে রঙের টিউব লাগবে !

কোন পুস্তক লালসা জাগালে তা চুরিতে দোষ নেই
কেননা আমরা ডিমচোরকেও দোষ দেই
রাজপথ খুঁড়ে টাকা বের করে যোগ্য নেতা স্বাস্থ্যবান
আর আমরা
ঘামে নেয়ে
বাসে ঝুলে ঝুলে
বাসায় ঢোকামাত্র লোডশেডিং !
এ-ই বোধহয় চাই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন