১১/৮/১০

০৮

(উড়াল ব্রীজের উপর দাঁড়ালে বাস আর মটরগাড়ীর হাড়)

পুরনো পত্রিকার সম্পাদকের মাথার অসুখ,
বিজ্ঞাপনপিছু দুটো করে মেয়েমানুষ বেচে দিচ্ছে
কাগজকলের ভয়াবহ দুর্যোগ,
মরিচে ঝালের সংকট দাম বাড়তি
বিলবোর্ড পাল্টাচ্ছে আবার
পুরনো সাইনবোর্ড হলুদ রঙ লাগাচ্ছে,
অথচ দেখছেনা শহরের মন খারাপ,
সে কেবল গ্রাম হয়ে যাবে স্বপ্ন দেখে ।

মানুষ আর গাড়ী খুব বেশি ভিন্ন কি !

বিড়ি খেয়ে ক্ষিধে নষ্ট করার মানুষ বহু,
আবার টাকার মধ্যে কিছু সস্তা শব্দ আর
যোগাযোগের গাণিতিক মাধ্যম সাঁটানো কারো কারো মৌলিক কর্ম ।
পারভীন বা জয়নাল, যাদের প্রকৃত খাবার প্রয়োজন,
যাতে ঝাল বেশি নুন কম বেশ গরম,
তবু চেটেপুটে খেয়ে চাপকলের মিষ্টি জল
আর ঘুম, সে ঘুমোলেই হল ।

২৯ জুলাই ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন