১১/৮/১০

১০

(চারদিকে অজস্র ছায়া)

অতটুকু বেঁচে থাকা সন্ধ্যেবেলা
সেতুর শরীরে শরীর, আর সন্ধ্যাতারা

জমাট ভীড়ে, প্রচুর মানুষ
গায়ে গা ঘেঁষে হাঁটে
মহিলা-বাচ্চা-বুড়ো নির্বিশেষ ।

আকাশ মায়াকাড়া লালচে,
কোথাকার কোন আলো
মেঘ থেকে বেরুতে চায়,
তাই দেখে গোটা গা'য় ঝিমুনি,

আর উল্লম্ব নয় কোনদিন , কেবল আনুভূমিক ।


১ আগস্ট ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন