(উলঙ্গ আগুনে পোড়ে যত শুভ্র ফুল)
ভীড়ের ভেতর কেউ কেউ
হাত রাখে পত্রিকার উত্তাপে,
অন্যের পায়ে মৃদু চাপে
দেঁতো হাসির শহুরে সংস্করণ।
পেছনে দৌড়ুতে থাকা সিগ্রেট, চানাচুর, খাবার জল
আবার বই হাতে তেড়ে আসে কেউ, বাসে বাসে ।
আর যারা হাত-পা বিহীন,
করুণা চাচ্ছে হৃদয়হীনদের কাছে, সমঝোতা করছে
যারা চতুর, ডাকসাইটে,
ক্ষুধার্ত বাচ্চাগুলোকে শিখিয়ে পড়িয়ে নামিয়ে দেয়,
জোর করে কাঁদিয়ে দেয়,
দিন শেষে লুফে নেয়
ছিঁড়ে নেয় জামার পকেট ।
যারা বিষজীবী, ধোঁয়াজীবী,
ছড়িয়ে বিষ শেকড়ের মূলে,
ডালপালায় মরণের স্টিকার সেঁটে বরাবর ছোঁড়ে থু থু, ভবিষ্যতের বুকে ।
০৪ আগস্ট ২০১০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন