১২/৮/১০

১৪

(জ্ঞান ব্যাপারটা তর্কসাপেক্ষ)

পিঠের উপর প্রচুর জ্ঞান
ছোট বাচ্চাটিকে কুঁজো হয়ে হাঁটতে হয়,

পিঠে হালকা এক ব্যাগ জ্ঞান
কিশোরটা দিব্যি কলেজে যাচ্ছে,
 
আকাশে-বাতাসে জ্ঞান
বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকের বুকে-কব্জিতে দুর্দান্ত শেকল

তো !
শিক্ষার স্তর দারুণ কার্যকর !


ক্রীড়াবিষয়ক ক্ষেত্রটাও লক্ষণীয়, প্রযুক্তি যেমন হাঁ করে গিলে খেল,
আজকাল চর্বি কমাতে আর পেশী বাড়াতে যেতে হয় দেহের দোকানে -
পেশীবহুল যুবকবৃন্দ, টগবগে ম্যানিকুইন !

খাবার ছিল বেঁচে থাকার মূল,
ইদানিং আবিষ্কার হল ইহা দেহের জন্য ক্ষতিকর,
তাই আধুনিক মানব মানবীগণ খাদ্যগ্রহণে অনিচ্ছুক ।


সভ্যতা এবং আধুনিকতা
উভয়ই যথেষ্ট জটিল বিষয়।

০৪ আগস্ট ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন