১৩/৮/১০

১৫

(লেকের পাশে এত গন্ধ থাকবে কেন !)

এক পিঁপড়ে উঠেছে আরেক পিঁপড়ের সঙ্গে,
উঠতে উঠতে সাধের ব্যক্তিগত দেয়াল ডিঙ্গিয়ে,
কিছু রক্তের রেখায় অল্প এলোমেলো হয়ে
তারপর আবার তিরতির করে উঠতে থাকে পকেটের পেছনে
শেষে বুকের কাছে অন্যমানুষের জামা লেগে ওরা গেল অন্য দেহের পৃথিবীতে ।

হাতের মুঠোতে চিনি এক প্যাকেট আর মুখের মধ্যে জমাট থু থু ফেলা যাচ্ছেনা, গেলা যাচ্ছেনা ।
অনেক্ষণ পর পর কোত্থেকে বাতাস আসে ভারী মিষ্টি আর তাছাড়া সারাক্ষণ, কি উদ্ভট গন্ধ,
পালানো অসম্ভব, বিপদ বিপদ ।

৯ আগস্ট ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন