১১/৮/১০

১২

 (লোকজন সভ্য হয়ে যাবে কোথায়)

আঙুলে বেছে বেছে ভরেছে সতেরোটা ব্যাগ
তবু সপ্তম তলায় ওঠা চাই,
কী ভয়ংকর আলোয় ঝলসে যাচ্ছে মুখগুলো আর শরীর
সিঁড়িগুলো আপনা থেকেই উঠছে, নামছে ।
জামা, প্যান্ট, শাড়ি, সালোয়ার,
খেলনা, গয়না, বাসন-কোসন, টিভি, ওভেন,
কী যে নেই ভাববার আগেই
লোকজনের ক্ষিধে পায়,
দু'হাত তুলে ডাকে খাবারের কোর্ট,
দোসা, ফ্রাইড চিকেন, তন্দুরী
কেউ তো সিনেমা দেখবে বলেই আসে
প্রচুর রঙে রঙচঙে মানুষের এই ভীড়।

শুধু কোনো কোণ নেই যেখানে চুপ করে বসে কাঁদা যায়,
চিৎকার করে ওঠা যায় ।
মানুষ তো বটেই,
ম্যানিকুইনগুলোও আড়চোখে তাকাতে শিখেছে।



০৪ আগস্ট ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন