১১/৮/১০

১৩

(সভ্য হতে চাও, গায়ে শিল্প চরাও)

কারো পোশাক বাড়ে অপ্রয়োজনীয়
আবার হ্রাস পায় অপরিহার্য
ওরা বলে ফ্যাশন,
আমি বলি সহস্র নকশার তুমুল তুফান,
সুতি, সিল্ক, শিফনের জমিনে ।

দেহের উত্তাপ কমাতে ওরা খেত আইসক্রিম,
আজকাল উত্তাপ বাড়াতে ভদকা
নাচতে নাচতে বেশ ভান করে ঢলে পড়ে,
এই না হলে সভ্য-তা !

ভয়ংকর দর্শন মিউজিক সিস্টেমগুলো গর্জাতে গর্জাতেই হচ্ছে বিকল,
আলট্রা মডার্ণ সং সংক্রান্ত এ্যাটিচিউড বলে কথা ।
মৌসুমে মৌসুমে গাড়ী পাল্টিয়ে, বুকে বাহুতে ট্যাট্টু পরে, চুলে রঙ লাগিয়ে,
ঠোটেঁর নীচে, জিবে ধাতুর বল বসিয়ে বাড়ছে ইঁয়ো জীবী জেনারেশান ।

তাদের জন্য আধুনিক প্রার্থনা।।

০৪ আগস্ট ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন