দুঃখটা অন্যখানে,
খুব ব্যক্তিগত,
সুখের মতন ভীনগ্রহী না,
সুখসংগীতের থেকে ঢের মাইল লম্বা দুঃখের শৈল্পিক প্যানপ্যান ।
মোদ্দাকথা,
আজ আবার ঝাপসা আসমানের দিন
ভ্যাপসা রোদে মনের কথা বাদ-ই দিলাম
মাথার মধ্যে থই-থই করে কাঁচা বিষ ।
রাত হতো, ঘরটাকে অন্ধকার করে টিভি জুড়ে
তার দিকে পিঠ বিছিয়ে,
দেয়ালে হাজার আলোর হরতাল দেখতাম ।
সারা শহর চুপচাপ,
কেবল ফ্যানের ফিসফিস আর চৌকিদারের হুঁইসেল
আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে -
এত জোরে আওয়াজ হলে মানুষ ঘুমাবে কী করে ...
25 aug 2010
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন