সকল গণিত কঠিন
আবার কোনো ক্যালকুলেটর ও নেই
পুরনো দেরাজ ঘাটলে হাতে লালচে ধুলো
আর নষ্ট অতীতের প্রকট বিষ,
সম্পর্করা হৃষ্টপুষ্ট কান্না দিচ্ছে
মাঝবেলায় বেশি ক্ষিধে পাচ্ছে
যা সওয়া অসম্ভব তা-ই ঘটবে আজকাল
এবং পীড়াদায়ক বিরতিতে
যাতে না হয় চমৎকার অভ্যেস
একটা মন বানিয়েছি
শোলা কেটে কেটে
কিন্তু কোন সাড়া নেই কেন জানি
মাপে ভুল হলো কি না ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন