২৫/৮/১০

১৬

(রাত বরাবরই লজ্জার)

ভীষণ ঘনিষ্ঠ কেউ গা ঘেঁষে কাদা হয়ে ঘুমায়
আমি স্পষ্ট শুনি বসার ঘরে কারা যেন চুমু খায়
ইচ্ছে করে উঠে গিয়ে হাতেনাতে ধরি আর চিৎকার করি,
"এখানে চুমো খাওয়া পাপ", ক্লান্ত লাগে, অবসন্ন লাগে,
হাওয়ার মধ্যে হাজার 'নিপাতনে সিদ্ধ' জীবাণু,
সমাধির ভেতরে পুড়তে থাকা কোন শরীর
কখনও কি খুঁজে পাবে দু'দণ্ড মুক্ত বাতাস !

মাথার জঞ্জালগুলো কামিয়ে এবার বসতে হবে টেবিল পেতে
এখানে মানুষেরা বাজে বকতে বকতে মাথায় উঠে বাথরুম করে
এবার মানসম্মত উপায়ে কামানো চকচকে টাক
বরদাশত করবে না কোনরূপ তোষামোদ,
কোনপ্রকার গাড়ীতে পায়ে পা তুলে বসা বারণ,
সব বন্ধ, এমনকি যত নির্মাণাধীন ছাদ,
সবজির নামে বেচে দেয়া যাবতীয় বিষ ।

মেঝেটা মুছে দিলে ঘুমাব এখানেই,
যদিও বিদ্যুত নেই, যতটুকু পানি আছে গা ধুয়ে চুল ধোয়ার পানি বেচে যাবে
ওদের মতন চেঁচাবো না, ঘুমাবো, গায়ে হাত দেবোনা,
শুতে চাইলেই শোব না, কসম ।

২৩ আগস্ট ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন