বহুদূরে তাকাবার ভান করি কিংবা তাকাতেও চাইনি
কেবল সরে যেতে চেয়েছি অভ্যন্তরের বিশৃংখলা থেকে
তাকানোর মত আছে এক লব বিহীন ভগ্নাংশ
দেখতে পাই নিজেকে
ধ্বসে যাওয়া কোন মিনারের উপর সারাক্ষণ বসে
"কী করছ ?" প্রশ্নে বিব্রত অপরাধী যথারীতি
নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবাভাবি
30 August 2010
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন