১৪/৭/১১

৫৯

পৃষ্ঠা ফাঁকা থাকুক
কাউকে লাগবে না সবাইকে নমস্কার শব্দবাক্যে
এলোমেলো বই-খাতাকে ভাল্লাগছেনা আলোকে বলছি চা দিতে
হিসেব পারি বা না পারি কিছুতেই থাকবোনা এ ঘরে
আমি যাব

৮/৭/১১

৫৮

যেকোনো উঁচু পাহাড়ের চূড়াকে তুলে ধরেছি
আকাশের উপরে, আকাশকে হাতে ধ'রে
শুইয়েছি মোহনাতে, আর নদীকে দেখাবো তার জন্মস্থান
কেননা শিখেছি, কথা রাখতে হয়...

ঢেউ আর আকাশকে নিয়ে পৃথিবীর সে কী উচ্ছ্বাস !!

৫৭

এফএফসির সামনের পৃথিবী

সিঁথিতে ফ্লুরোসেণ্ট লাল নিয়ে
ঘাম আর মাংসে
ভয়ানক এগুচ্ছে রাত

কুকুর তার কুকুরীকে মানুষের গল্প বলে...