বৃষ্টি পড়েনি পড়েনি,
কেন জানি কবে জানতে চাই,
জানি বা জানার ভান করি
কথার কথা সেই কথা জরুরী এবং কথা দরকারী
বৃষ্টি আসার কথা ছিল কি-না
এবার গতকাল সন্ধ্যা হল সুখ
মেঘের গন্ধ আর রিকশার হুড আঁকড়ানো অসম্ভব ভাল থাকা
বাতাসের মধ্যে ঝুলতে থাকা
আনন্দের টুকরোগুলো
সবক'টা পকেটে পোরা
খন্ড খন্ড অনুভূতি আর সামান্য ক্লান্তি,
অপেক্ষায় থাকবেন না বাঁধন, আমি কিন্তু আসবোনা
যেতে হয়না, হয়না
আর আমার দু'পাশের ফুসফুস
শেষমেষ ভয়াবহ কালো ।
১৪/১১/১০
৪১
খুব ধুলো আর অসম্ভব সব মেঘ গায়ে জড়াতে জড়াতেই
কষ্ট ধরা পড়ল বুকের তলায়, বাসেই চড়তাম তবু
উঠি উঠি করি রিকশায়, হেঁটে গিয়ে মানুষের ভীড়ে গেঁথে থাকি
কত বিশাল সব মুখ আর দাঁত,
সমান্তরাল হলুদ সব বিন্দুগুলোর ভেতর আর
যন্ত্রণার সাথে বিশ্রীভাবে মিশে ছিল হয়রানি
বিব্রত ভঙ্গীতেও দাঁড়াতে দিচ্ছিলনা, দেবেও না -
এই তো অল্প আগে ছেড়ে-ছুঁড়ে এসেছি সব
গাণিতিক সুখ দুঃখের ফর্দ হাতে বেড়াতে প্রবৃত্তি নেই তাই
হয়তোবা খারাপই লাগছে, লাগে
পথে পড়েছিল দুটো বৃক্ষ, একটি ভরপুর অন্যটি মৃত
তার মধ্য দিয়েই অনবরত ঝরতে থাকা ধুলো
আর বাকল, আর পাতা, পুনরায় ধুলো
কোনটা সুখ, বাকীটা দুঃখ, ছিলে যাওয়া ত্বকের মিনিবাস
আর ভেতরটা, খালি খালি খালি...
কষ্ট ধরা পড়ল বুকের তলায়, বাসেই চড়তাম তবু
উঠি উঠি করি রিকশায়, হেঁটে গিয়ে মানুষের ভীড়ে গেঁথে থাকি
কত বিশাল সব মুখ আর দাঁত,
সমান্তরাল হলুদ সব বিন্দুগুলোর ভেতর আর
যন্ত্রণার সাথে বিশ্রীভাবে মিশে ছিল হয়রানি
বিব্রত ভঙ্গীতেও দাঁড়াতে দিচ্ছিলনা, দেবেও না -
এই তো অল্প আগে ছেড়ে-ছুঁড়ে এসেছি সব
গাণিতিক সুখ দুঃখের ফর্দ হাতে বেড়াতে প্রবৃত্তি নেই তাই
হয়তোবা খারাপই লাগছে, লাগে
পথে পড়েছিল দুটো বৃক্ষ, একটি ভরপুর অন্যটি মৃত
তার মধ্য দিয়েই অনবরত ঝরতে থাকা ধুলো
আর বাকল, আর পাতা, পুনরায় ধুলো
কোনটা সুখ, বাকীটা দুঃখ, ছিলে যাওয়া ত্বকের মিনিবাস
আর ভেতরটা, খালি খালি খালি...
৯/১০/১০
৪০
চামড়া কেটে তাঁর বসে যাচ্ছে আঙুল,
নিষ্পাপ সুখে নগণ্য ভুল
সেঁটে গেছে কৌটোভর্তি আগুনে,
নৌকোকে মাঝ বরাবর ছিঁড়ে
আবার খুচরোতেই মেলেন শেষে ;
যা কিছু ছিঁড়ে নিচ্ছেন,
সম্পর্কের শরীর কেটে
ছুঁড়ে দিচ্ছেন দু'পাশে
উনিই আবার জুড়ে দিচ্ছেন প্রকৃত জীবন
গেঁথে দিচ্ছেন সুখ আর দুঃখের বাতুলতায় ;
কথা দেননি তবুও উনি থাকবেন,
আমাদের ছাড়া উনার চলবেই না ।
নিষ্পাপ সুখে নগণ্য ভুল
সেঁটে গেছে কৌটোভর্তি আগুনে,
নৌকোকে মাঝ বরাবর ছিঁড়ে
আবার খুচরোতেই মেলেন শেষে ;
যা কিছু ছিঁড়ে নিচ্ছেন,
সম্পর্কের শরীর কেটে
ছুঁড়ে দিচ্ছেন দু'পাশে
উনিই আবার জুড়ে দিচ্ছেন প্রকৃত জীবন
গেঁথে দিচ্ছেন সুখ আর দুঃখের বাতুলতায় ;
কথা দেননি তবুও উনি থাকবেন,
আমাদের ছাড়া উনার চলবেই না ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)