তুমুল তুবড়ে আছি, বিষাক্ত স্বপ্নের যুথ
গেঁথে রাখি পাঁজরের তীব্র প্রিজনে
চোখ সেতো একফসলী জমিন,
অযথা হয়রানি তার
আষাঢ় কিংবা শ্রাবণে;
ভীষণ ভীষণ জ্বর, ভিক্ষুকের দল
রোদ যাবে, শীত যাবে,
বুকের স্বপ্ন পিষে ঘষটে ঘষটে, খাবে
বাদবাকী দিন,
ফুরিয়ে যাবো হাঁটতে হাঁটতে
একাই এক রাত সবশেষে, তারপর -
পালাব গভীরে ।।
________________________________
একটি বিকেল স্পষ্ট থাকুক,
ছায়া গাঢ় হোক
নিবিড় কান্না মুছে ভুলে যাক
পৃথিবীর যাবতীয় শব্দপাঠ
নিরপেক্ষ একা হয়ে জীবনের বিচ্ছিন্ন হাওড়ে
আঁজলাভ'রে অভিশাপ তুলে
ধুয়ে যাক আদিম দেহপাঠ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন