বৃষ্টি পড়েনি পড়েনি,
কেন জানি কবে জানতে চাই,
জানি বা জানার ভান করি
কথার কথা সেই কথা জরুরী এবং কথা দরকারী
বৃষ্টি আসার কথা ছিল কি-না
এবার গতকাল সন্ধ্যা হল সুখ
মেঘের গন্ধ আর রিকশার হুড আঁকড়ানো অসম্ভব ভাল থাকা
বাতাসের মধ্যে ঝুলতে থাকা
আনন্দের টুকরোগুলো
সবক'টা পকেটে পোরা
খন্ড খন্ড অনুভূতি আর সামান্য ক্লান্তি,
অপেক্ষায় থাকবেন না বাঁধন, আমি কিন্তু আসবোনা
যেতে হয়না, হয়না
আর আমার দু'পাশের ফুসফুস
শেষমেষ ভয়াবহ কালো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন