২৫/১১/১০

৪৪

কেবল গড়াতে দেখতাম বাসের তলাটা
থাকত বিভিন্ন মানুষ আর
তাদের ব্যক্তিগত বিষাদে ভরপুর
শূন্য বোতলসমূহ,
এভাবে কোনদিনও ভাল্লাগেনি
দেখিনিও কোনদিন
খেতে চাইনি অর্ধেক জীবন;

যেদিন থেকে দাঁড়কাকদের নির্বাসন দিয়ে
মানুষগুলো ভাবছে পৃথিবী ভীষণ রঙিন,
আর রঙিন বলিনা কোনদিন
সাদাকালো-ই বেশ ছিল, এবং দিব্যি আছে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন