২৬/১১/১০

৪৭

নতুন কেনা কিছু কাপ পিরিচ পুরনো ড্রামের মতন
গভীরে জন্মানো নতুন কাঁটাটি গেঁথে যাচ্ছে আরো গভীরে
প্রাথমিক শীতের এই মরশুমেও লেপ মুড়ি, আর
কে কি বলল ভাবার আগেই খাতায় দাগ টেনে
ভালোই লাগছে কাপ-পিরিচ এবং কাঁটা আর কাঁচা শীত
বৃষ্টিও ঝরে গেছে দু'বার, রিকশাও ঠিক আগের মতোন
পথে বসা পরীদের জিরজিরে হাড়ে
জন্মে থাকে ভাত আর স্বপ্নের যৌথ ছত্রাক,

সবাই পড়ে ফেলছে ভেতরটা, একবার শুধু একবার
খুব বাইরে যাব, নতুন কাপ পিরিচে চা, জিব পুড়ছে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন