২৬/১১/১০

৪৬

এখন
দিন বলে ওরা খুব চুপ
মাঝে মাঝে রাতের গাঢ় কালোতে ওরা বেঁচে ওঠে
দীর্ঘ প্রখর সব বিষাদের মনুমেন্ট, বহু দূরে ফ্লাডলাইট
আরো দূরে দেয়াল ভাঙার আওয়াজ, মুখ থুবড়ে পড়ে
আর নীচে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে
বিভিন্ন মানুষের পালসার, ফিয়াট এবং সম্পর্ক,

এই বোঝাবো সর্বশেষ
প্রচুর আলো থেকে ঢুকে দেখি অন্ধকার
সবার মুখই কালচে সবুজ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন