৫/১২/১০

৪৯

বিচ্ছিন্ন জীবনের ছাই, দাউ দাউ অবৈধ আগুন
তেরচা কুঠুরিবাড়ি, সারি সারি শীতল গারদ
দেহের জগতে গত বৈকাল, আর বেসামাল
শীতের ডর্মেটরি, জেগে জেগে ঘুণ বাছে ভদ্র ভোগবান
হাঁড়িয়ার গভীরে টান আসে, নির্ঘাৎ মরণ
বেঁচে থাকে কে, সে কোন জন;

বড় কষ্টে সন্ধ্যার কানে বলে দিই
ভাল্লাগেনা শীত, একদম ভাল নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন