২৫/১১/১০

৪৫

ঘুম থেকে উঠে কোনদিন যদি দেখি বড্ড দেরি, বোধেরাও দেরি করে,
শূন্য ঘরে একটু দূরে ঘুরে ওঠে পুরাতন পাখা, তার গুনগুনে নিরাপত্তার প্রশ্রয়
সেই অসহ্য উষ্ণতায় টুকরো হয় একাকীত্বের কীর্ত্তন,

সবাই কেবল খেতে চায় আকুল সুখ কামড়ের পর কামড়, খাক মরুক
আমি দাঁড়াই হা-ভাতে, ঠকবোই ঠকবো, দিনের পর রাত, রাতের পর ইতিহাস

মনকে পুরোপুরি সুখ
খেতে দিতে নেই
তাকে যথাসম্ভব
হা-ভাতে রাখাই
স্বাস্থ্যকর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন