বাইরে বেরুলেই ফুটপাতগুলোর তুমুল কানাঘুষা শুনি
ক'টা ল্যাম্পপোস্ট পার হই হিসেব থাকে না
আমি হাঁটলেই এত ক্ষতি দেশবাসীর !
কেউ এল না পাশে দাঁড়াতে সাহস করে,
খানিক বৃষ্টি হলে জল জমে যায়
পায়ের আঙুলের অলিতে-গলিতে ঘাঁ হয়
তাতেই এত ভয়
মনের মধ্যে ঘাঁ না হলেই হয়,
বুক ভরে শ্বাস নিয়ে ভেসে যাব
যখন যে হাওয়া পাই, ভয়ডর ছুঁড়ে দেব,
ওরা দারুণভাবে প্রতি স্টপেজে শসা ফেরি করে
আমি ওগুলো থেকেই বেছে তুলে হেঁটে যাব দক্ষিণ
বাসগুলো প্রচুর চাপাচ্ছে,
দোকানের তেরচা আলোতে অন্ধত্ব গিলে ফেলি,
এবার নাকি কেজি দরে ভগবান বিক্রি হবে ।
ক'টা ল্যাম্পপোস্ট পার হই হিসেব থাকে না
আমি হাঁটলেই এত ক্ষতি দেশবাসীর !
কেউ এল না পাশে দাঁড়াতে সাহস করে,
খানিক বৃষ্টি হলে জল জমে যায়
পায়ের আঙুলের অলিতে-গলিতে ঘাঁ হয়
তাতেই এত ভয়
মনের মধ্যে ঘাঁ না হলেই হয়,
বুক ভরে শ্বাস নিয়ে ভেসে যাব
যখন যে হাওয়া পাই, ভয়ডর ছুঁড়ে দেব,
ওরা দারুণভাবে প্রতি স্টপেজে শসা ফেরি করে
আমি ওগুলো থেকেই বেছে তুলে হেঁটে যাব দক্ষিণ
বাসগুলো প্রচুর চাপাচ্ছে,
দোকানের তেরচা আলোতে অন্ধত্ব গিলে ফেলি,
এবার নাকি কেজি দরে ভগবান বিক্রি হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন