১৬/৯/১০

৩৪

এখন অব্দি পকেটে এক সেলফোন কাঁপে
বিপরীতে দন্ডায়মান কিছু বিপন্ন লোক ক্রমশঃ
পরিণত হচ্ছে ধোঁয়ার কারখানায়,
এপ্রান্তে আমি আর দু'টো নিরক্ষর কুকুর
দিন হলে মাথার উপর উড়ে যেত কাক
রাত বলে খুঁজে পেতে সামান্য বাদুড়,
নিজেকে লাগছে ঈশ্বর ঈশ্বর
ওদের লোলুপ চোখে বিজ্ঞাপনের লাল এবং নীল
খুব করে তাকালে দগদগে ভয়
দেহের দোকানে পড়ে থাকা লোকজন বুঁদ,
আর আমার উরুতে কাঁপে সেলফোন
সামনে টলতে থাকে ধুমপায়ী দেবতাগণ ।।

___________________________
১৫ সেপ্টেম্বর ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন