১৬/৯/১০

৩৩

পথঘাট সব-ই নতুন লাগছে, কেন

সব বাতিই আজ আলো দিচ্ছে,

তাই কি কোন কুকুরের গায়েই আর কাদা নেই,

আস্তাকুঁড়ের সব জঞ্জাল চেটে পুটে, কে যেন

চলে গেছে জন্মের মত,শহর খুব পরিচ্ছন্ন মেম

মনখারাপের ধূসর সেই শাল জড়িয়ে চুপচাপ

তাকিয়ে আছে বড় আকাশের দিকে,ভীষণ

হলুদ আর নরম এক আলো গলে গলে

স্পর্শ নিচ্ছে দুর্বল বাকলের দাগে

চুঁয়ে চুঁয়ে জমছিল বুকের খানিক নীচে,



আইল্যান্ডের উপর বুড়ি ভিখীরি মা

কি আকুল চিকচিকে চোখে

দু'হাত বাড়িয়ে রাখে !

এসব ছেঁড়েছুঁড়ে

আমি কেমন ঘরের খোঁজে

হেঁটে চলেছি রাতের পর রাত !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন