সেই কবে থেকে
ঘুমাতে ঘুমাতে সকাল গেল টাইলস কাটার মেশিনে
ভাল্লাগেনা রোজ শ্যেভ,
দোকানের সাটার উঠতে উঠতে
মানুষের হল্লা বাড়তে বাড়তে
গাড়ীর ভেতর ওরা পেল তুমুল হৈ চৈ,
মাথার অসুখ না হলে কি
চাবি ভেঙ্গে ভেতরে বসে
আটকে যায় দেরাজ !
বোধের ঘুম ভাঙল কি ভাঙলনা
ঘরের ভেতর সন্ধ্যে ঢুকে শুয়ে থাকে,
বায়বীয় আগুনের ভয়ে
জানলা দুটোর একটি বন্ধ করি আর
শোরগোলে তন্ময় হয়ে থাকি
উফফ.. যা বকলনা মানুষ !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন