খুব ছিল পুরাতন
পরিচিত দিব্যি শহর
আমিও,
ঝুলিয়ে দিই দীর্ঘ ক্লান্ত ব্যাগ
দারুণ উচ্ছ্বাসে -
পাঁপড়ি খুলছিল পায়ে পায়ে বহমান
আটটি তাজা কুঁড়ি
টগবগে, জীবন্ত, ভরপুর
ভেদভুলে হাত চাইতেই -
টেনে ধরে নষ্ট জীবন
ছিঁড়ে নেয় সুখ আর
যাবতীয় হুল্লোড়...
তাই আর হলোনা কিছুই
ক্ষয়ে গেলো বুক, জীন্স আর -
প্রাচীন জুতোর তলা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন