১৪/৯/১০

৩১

ওদের স্বয়ংসম্পূর্ণ শহরের বাইরে প্রকান্ড এক শূন্য ছিল

ওর মাঝখানে দাঁড়ালে সব-ই মনে হত মূল্যহীন,

কথা রাখবার মতন জীবিত ছিল সতেরো জন,

খুব ভাল করে তাকালে সব ঘাস উপড়ে নেবার দাগ

মানচিত্রের স্বচ্ছ অঞ্চলটুকুও যা-কিনা সবার চোখকে ফাঁকি দিয়ে

এতকাল সরে সরে উঠে আসছিল শহরের দিকে সেই শহরকে

অল্প অল্প

চিনতাম ।



___________

১৪|০৯|২০১০ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন