৯/৯/১০

২৭

ইউক্যালিপ্টাস যুগের বিকেলগুলোতে আকাশ থেকে বাঁধ না মানা বিষাদেরা
ঝিরঝির ঝরতে ঝরতে ভিজিয়ে দিত দু কাঁধ, কপাল, ভ্রু - আর ঘাসকে
আঁকড়ে ধরা ছেলেমানুষী, টুঁটি চেপে হত্যা করা ইচ্ছেদের
সহজলভ্য ইস্পাতের নির্ভরতায়,

এ সবই সীমাহীন অসংলগ্নতা আর বাতুলতার ঘনীভূত শিশির
কেননা পাগলামী বড় নিষ্পাপ এখনকার আধুনিক বিকেলে
মার্জিনটানা পৃষ্ঠায় ছড়িয়ে দেয়া গাঢ় অক্ষরগুলো
শব্দ হতে না হতেই ছেড়ে উড়ে যায়
আর আমার কেবল
মরে যেতে অনিচ্ছে
মরে যেতে অনিচ্ছে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন