২৯/২/১২

৭৯

টিপ টিপ সীমাবদ্ধ কিষাণ সূর্যপুরে জ্বলতে যাবে
বুকে কাঁধে তিনপশলা আমন সংগীত
সীমাবদ্ধ কিষাণ সূর্যপুরে টিপ টিপ জ্বলতে যাবে
নকশীকাঁথার পাশে বাসি ভাত মরিচ
তেল চুকচুক ঠাণ্ডা বালিশ
বাঁশের শরীর তেল চকচক

মাংসের নীচে আত্মায় ঘাঁ
তাই নিয়ে টিভি দেখা
২৯.২.১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন