১/৩/১২

৮০

যা যা ধরে নিতে চাও
বাতাস ধরে নাও,
যা যা ছুঁয়ে যেতে চাও
আকাশ ছুঁয়ে যাও,
ধরে দেখো টিকে আছো যতটা
ছুঁয়ে দেখো বেঁচে আছো ততটা;
কী কী চাইলে !
না না ঠিক করে চাও,
কী কী পেলে !
আহা পেলে না তো,
সেই চাওয়া না-চাওয়ার
ছককাটা শরীরে
পাওয়া না-পাওয়ার
দাগকাটা হাহাকার।।

১.৩.১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন