যাচ্ছিনা গুলিস্তান।
প্রথমত খুঁজে পাচ্ছিনা অর্ধেকটা। কীকরে
যেন বাইরেটা তালা মেরে
চাবির গোছা ভুতের হাতে পাচার। মাঝখানে শ্লোক।
দ্বিতীয়ত চিরস্থায়ী দুপুর।
মধ্যমা ঢুকে যাচ্ছে বিদেশী বেড়ালে।
তৃতীয়ত বলকান বিদ্বেষ। খাতা ভরে আছে কাটাকুটি
গোল্লাছুটে। পরিপাকথলি চোখে পড়ছে।
তারপর চেপেচুপে খয়েরি মতোন মাঝারি গোল
সেঁটে দিতে হবে দেয়ালের কোটরে।
তার কাটতে হবে। প্রচুর
মোটা দাগের তার। প্রচুর।
২৪.২.২০১১
প্রথমত খুঁজে পাচ্ছিনা অর্ধেকটা। কীকরে
যেন বাইরেটা তালা মেরে
চাবির গোছা ভুতের হাতে পাচার। মাঝখানে শ্লোক।
দ্বিতীয়ত চিরস্থায়ী দুপুর।
মধ্যমা ঢুকে যাচ্ছে বিদেশী বেড়ালে।
তৃতীয়ত বলকান বিদ্বেষ। খাতা ভরে আছে কাটাকুটি
গোল্লাছুটে। পরিপাকথলি চোখে পড়ছে।
তারপর চেপেচুপে খয়েরি মতোন মাঝারি গোল
সেঁটে দিতে হবে দেয়ালের কোটরে।
তার কাটতে হবে। প্রচুর
মোটা দাগের তার। প্রচুর।
২৪.২.২০১১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন