২৫/২/১২

৭৬


ভুতে পেয়েছে।
অপ্রকৃতিস্থ গীটারের কর্ড আর অ্যাণ্টেনা দেখা যাচ্ছে।
পথসমূহ উর্ণাজালের মতোন ভাবনাকে কাঁখে নিয়ে
চলে যাচ্ছে অক্ষ থেকে নিরক্ষে। সেই হতাশায়
অবয়বের অভিক্ষেপ ধরে টানাটানি বিগত কয়েক দিন।
যাই হোক কারো কাছে দুপুর
ধার চাইতে হবেনা অন্ততঃ।
ওটা আছে ঢের ঢের।

২৫.২.২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন