শরীর প্রতিনিয়ত অবসরে যাচ্ছে,
বসনের বুননে শ্যাওলাকে প্রশ্রয় দেয়া বৃহদাকার
প্রয়োজনের তুলনায় পেরিয়ে আসা অতিরিক্ত বয়সে
বিভিন্ন প্রজাতির নর-নারী
আর তাদের আলাদা আলাদা বাসনা, ঘ্রাণ, স্বাদ
বিলাসের সূক্ষ্ম আড়ম্বর; অজস্র হাটবার
রিকশায় যে ঝুলে যায় তার বয়স সাত
নখ কাটা হয়নি বুধবারে, তার বাড়ি
পেকে উঠছে কাঁঠালের পৃষ্ঠা
অবনত শাখায় বিব্রত ঘুঘু মানুষের দিকে তাকিয়ে থাকে,
দাতব্য বাড়ি, জানালায় গ্রিল নেই, চৌকাঠ আছে
দুপুরের কোলে রোদ আছে চকচকে,
বাঁধানো সড়ক হবে দেহাতি বাজারে
কোঁকড়ানো লাউয়ের মাচান থেকে তাই দেখে শালিক যুগল,
বিলিতি মালিশ, নখের পালিশ, মানুষের আজন্ম সালিশ
মশলার স্তুপে তেলচিটে পাটের বিছানা
আশার আবাদে শত শত শুকনো চোখ
খাঁ খাঁ করা আজব এক শূন্যতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন