১৮/২/১২

৭০

যাতায়াত শেষ
তবু গ্রাম্য শীতের এক ব্যাপার আছে,
ভোরের ঠিক আগে কিংবা সন্ধ্যার ঠিক পরে
বৃক্ষবৃন্দ যখন মাত্রই গোসল সেরে আসা স্নিগ্ধতায়,
সেই আশ্চর্য নেশায় ভেসে যাচ্ছে
অন্য কোন ভুবনের টুপটাপ লালে লাল আকাশ,
পথ তার নিবিড় ধুলোর ঢেউ নিয়ে সরে যাচ্ছে,
প্রতিটি রেণু যেন স্বতন্ত্র অনুভুতিতে বুঁদ,
প্রায় মিশে যেতে যেতে যেতে
তখন বোধহয় কিছুটা বোঝা যায়
জীবন এক ভাতঘুম।
১৮.১.১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন