৭/৩/১২

৮৪

মানুষ দেখতে পাচ্ছি
তালগাছ দেখতে পাচ্ছি
আজ শনিবার নয়
আজ বুধবার
বরাবর সাগর ভয়ংকর
বরাবর বাতাস ভয়ংকর
পথকে চিনেছি ভুল
সময় চিনেছি বৃথা
আগলেছি কাগজের ঘ্রাণ
শিশির আকুলতায়

অবশেষে বিশিষ্ট সুর
ফিরে গেছে প্রকৃত পৃথিবীতে

৭.৩.১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন