৩/৩/১২

৮২

অরিগ্যামির ছিমছাম হৃদয়ে পালমোনিক শিরাগুলো
একটির আরেকটিকে ঘিরে ক্রমাগত উঠে যাওয়া সর্পিল
থিকথিকে জলে লেপ্টে যাওয়া বর্ণবিহীন,
খণ্ডকবিতার স্তুপ থেকে ধোঁয়া ওঠে বেঁকে যায় পরিপ্রেক্ষিত
মিছিল-রক্ত-দেহ সব গাণিতিক হয়
যাবতীয় আর্তনাদে জনগণ যৌগিক
তাদের সেলফোনে ক্রমাগত কম্পন হয় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন