২/৩/১২

৮১

আমরা কেউ কেউ সাইয়ান পায়রাটিকে ভেসে যেতে দেখেছি
যার পৌনঃপুনিক পালকে টাঙ্গানো ছিল প্লাটোনিক ড্রাম, লালচে বিপ্লব
আর কেউ কেউ খেয়ে নিয়েছি মধ্যবিত্ত দ্বিধা
টি-স্টল আকাশের থ্রি এমএম ফুটো;
আমরা যারা বিপ্লবকে সীসা খাইয়েছি
সার্কাসের আগুন পুষেছি চোয়ালে
জঘন্য বিনোদনে ক্ষিধেকে করেছি শহীদ
আমাদের দাঁড়ি গোঁফ টেনে ভবিষ্যত ঝুলে আছে;
আমরা কেউ কেউ ভীষণ স্মার্ট কেননা সাইয়ান পায়রাটিকে ভেসে যেতে দেখেছি
যার পৌনঃপুনিক পালকে টাঙ্গানো ছিল প্লাটোনিক ড্রাম, লালচে বিপ্লব ।।

২.৩.১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন