১০/১২/১০

৫০

বিস্তৃত বিখন্ড সব প্রতিশ্রুতির মেঘ
সুবিন্যস্ত প্রকান্ড এক মিছিলে
ধীরে ধীরে শুয়ে পড়ে অচেনা ধুলোতে

যেটুকু কয়লা বাকী ছিল হাতড়েছি,
কুয়াশা সরিয়ে তাদের শরীরে
উবু হয়ে অস্তিত্বের অধঃক্ষেপ
সারি সারি অসুস্থ কৌতুহল
সবাই পালাচ্ছিল বলেই পথের পাশে
উড়ো কার কাগজ ঝোলা দেহটা
প্রাথমিক শীতে চাইছিল দিয়েছিও
সাহসের চূড়ান্ত পরীক্ষা
অকেজো ল্যাম্পপোস্টগুলো জমিয়েছি
বিলিয়েছি, উগরেছি রক্তবমির স্বাধীনতা

নখে নখে অপেক্ষার
সন্ধ্যে-বিকেল-রাত-ভোর
বিশুদ্ধ দ্বিপ্রহর
নখ-মুখ.. মুখ-নখ..

_____________________
১০ । ১২ । ২০১০

1 টি মন্তব্য: