৯/১/১১

৫১

জানলায় রোদ এভাবেই আসতো - যেতো
যথাযথ সীমাবদ্ধ উড়াল, সীমিত সুখ
পরিচিত বন্দর বিকেল কিংবা সন্ধ্যার ভেতর
ভীষণ শব্দ আর এককোণে আমি, থাকতাম
সবাই এক দেখি ফর্সা জামার সাথে
সবুজে গিয়ে তাকাই ওরা কিভাবে গলে যায়
ক্লান্ত ধাঁধাঁয় জট দেবো আরো
হাতের তালুতে বোনা ব্যক্তিগত ঘর
বুকের চাদরে প্রতিটি সুতোতে অ-শূন্যতা
কুয়াশা মানেই তো - কী ভীষণ সুখ ।।

___________________
০৯ জানুয়ারি ২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন