১২/৪/১২

৯৩

স্বপ্নে জন্ম দেখি, দেখি গুইসাপ
দ্বন্দ্ব কাটেনা, জটপাকিয়ে যায়
ভেতরবাড়ির পাথুরে বাউণ্ডারির
কালশিটে কৌতুকে ইঁদুর মৃত
স্বপ্নে দেখা দাঁতের ক্লিপ, ক্যাওড়ার মগডাল
ব্যক্তিগত স্নেহের হুংকারে লবণাক্ত দ্বন্দ্ব
তেলছোপ রোজনামচার পাতাটা উড়ে গেছে দূরে
বিশ্ববাসী বোধহয় গোসল করবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন