৯/৪/১২

৯২

মানুষের বুকে শীত এসেছে, তারা দৌড়ে যাবে ভোরে
পৃথিবীর সব কাজল পথে মরে আছে;
গর্জনের শ্বাসরোধ করে আঁকাবাঁকা সোনার ফিতে ,
আয়তন ছিটকে গেছে বেলেল্লা বাক্যের,
নীচুরা উঁচুদের দেহ মেজে যাবে চর্বিপাথরে,
বাড়বে প্রতারণার ব্যাস;
বারবার ভুল খেলা জমে যাবে ভুল সোমবারে,
আসবাবহীন শরীরে নীলক্ষার ফুল অলকার মতো -
বিশেষ কৃপায় ভর্তি হবে ক্ষণস্থায়ী আকাদেমীতে
সভ্যজন ঘড়িকে বাঁকিয়ে ঘাড়ে পরবে, মধ্যরাতের পর ।।।

___অ_
৯.৪.১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন