রেখার মতোন এক পথ আকাশকে উল্টো করে ধরে
আঁধার যাচ্ছে মানুষ আর পৃথিবীর হৃদপিণ্ডে,
সন্ধ্যের পর পর খুব দূরের কাউকে আরো দূরে তাকাতে দেখে
ভীষণ মাতাল এই অপহৃতবাস, পেসমেকারে কেন ফিরবো
খুব খুব কষ তাই এর থেকে হাত সরাবার পরও দেরি হয়;
সম্ভবত পাঁজর খারাপ, কিংবা করোটি, তার ভেতরে
দুঃস্বপ্ন নির্মাণের রাত, অমাবস্যার ঝুলন্ত উপসংহারগুলো
হাতে বানানো আকাশে
প্রভাতে সায়াহ্নের ভাঁজপরা মেঘ
বড্ড জলজ্যান্ত ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন