১১/৫/১২

৯৭

আমরা মেঘের তলে ভাল পাই, আমাদের পিত্তথলি দরকার নাই
গীর্জার পিছে গু-মুতে হুদাই লাফাই, ঠোঙ্গার ইস্মার্টফোন বানাই
ইচ্ছেমতো ছিঁড়ে ছড়িয়ে দিলে শুদ্ধ হওয়া যায়
ভেজানো দরোজার পর সে ম'রে হাঁ, সিন্দুক বরাবর টিকটিকির পা তড়পায়
নাঙ্গা আয়নাকে ফাটিয়ে দিয়ে কী অদ্ভুত ডেভিডের মতো হয়ে যায় মানবসকল
ধুলোও পাথর হয়, মানুষতো মানুষ হয় না আর
 
 

১০/৫/১২

৯৬


তেপান্তরের পর আজো আষ্টেপৃষ্ঠে বিদ্যুত, শুক-সারির অনবদ্য বাসর
বটিকাটা শুক্লপক্ষের রাত ঘামের আঠায়, ডাহুক তার শেষ ডাক ছাড়ে একা

স্বপ্ন গলে গলে উড়ে যাচ্ছে

৯৫

হাঁ-তে লাল হয় দূরবীণ
যুক্তিতে পোকাখাওয়া আপেল
ঝুলন্ত ফোলা ফোলা বাওবাবের পাতা জিব খুঁজে পাচ্ছে
স্রোত তার মনমতো নকশা জমা দেবে
বরফ তার বর্ধিতাংশে বারান্দা বানিয়েছে কেল্লার ছাদের মতো তাতে
পেপারক্লেতে জমিয়ে তোলা নগ্ন মার্মেইড আর বামহাতে রেনুকোস
পিলপিল উঠে যাচ্ছে লবণ