মার্ক্সবাদ অথবা লেলিনবাদের ঢিল গুলতি তলোয়ার
পচে গলে ধ্বংস হতে দেখেছি নানান জায়গায় অজায়গায়
তেলচিটে নদীর পাঁজরে থইথই করা অভিশাপ বরাবরই
টেনে নামিয়েছে আর দেখিয়েছে মাটি খুঁড়লেই
সহজলভ্য পৃথিবীর হাড়,
অবহেলায় কালশিটে পড়া সময়ের মলাটে
মানবতার দুমড়ানো বুক যাতে গণতন্ত্র মালিশ হয়
মাংসের প্রচুর ভারে কি দারুণ নুয়ে পড়ে
সম্পর্কের নানান কান্নায় তোবড়ানো মানুষ ।
31 August 2010
৩১/৮/১০
২৩
যে যার ব্যক্তিগত দুঃখবোধ আঁকড়ে প্রাচীন সরীসৃপ
মশারা নল লাগাবে ধরে আঁকড়ে চুষে খাবে
ফুলে ফেঁপে কোন এক বিশেষ মুহূর্তে ফেটে যাবে
এরপরও কিছু ব্যথা থাকে
অনাকাঙ্ক্ষিত যানজট আর মাছের বাজারে
নিবিড় কাদার মধ্যে পিছলে যায়
মন তো নিষিদ্ধ নিখোঁজ ঘুমের অস্পষ্ট কামড়ে
ওলটপালট, তরল যন্ত্রণার ব্র্যাকেটের ভেতর
কীবোর্ডের বাটন চেপে প্রাথমিক আগুনে পোড়া
ভাল থাকার চেষ্টা করা, ভান করা
31 August 2010
মশারা নল লাগাবে ধরে আঁকড়ে চুষে খাবে
ফুলে ফেঁপে কোন এক বিশেষ মুহূর্তে ফেটে যাবে
এরপরও কিছু ব্যথা থাকে
অনাকাঙ্ক্ষিত যানজট আর মাছের বাজারে
নিবিড় কাদার মধ্যে পিছলে যায়
মন তো নিষিদ্ধ নিখোঁজ ঘুমের অস্পষ্ট কামড়ে
ওলটপালট, তরল যন্ত্রণার ব্র্যাকেটের ভেতর
কীবোর্ডের বাটন চেপে প্রাথমিক আগুনে পোড়া
ভাল থাকার চেষ্টা করা, ভান করা
31 August 2010
৩০/৮/১০
২২
(নচেত এ বাঁচা নয়, জঘন্য আত্মহত্যার চাইতে)
যা কিছু সংঘাতে মাতে বিশ্বাসের সাথে
যা কিছু ভুল বোধ হয় তা-মেনে নিই
না, নিতে চাইনা
মনে প্রাণে ঘৃণা করি যা,
এড়িয়ে চলি
তার থেকে পালাই,
জীবন যাপন হয় না তাই
প্রকৃতই অপারগ আমি
পারা উচিতও নয়
এ-ই বিশ্বাস।
_______________________
৩০|০৮|২০১০
যা কিছু সংঘাতে মাতে বিশ্বাসের সাথে
যা কিছু ভুল বোধ হয় তা-মেনে নিই
না, নিতে চাইনা
মনে প্রাণে ঘৃণা করি যা,
এড়িয়ে চলি
তার থেকে পালাই,
জীবন যাপন হয় না তাই
প্রকৃতই অপারগ আমি
পারা উচিতও নয়
এ-ই বিশ্বাস।
_______________________
৩০|০৮|২০১০
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)